শিশুরা অনেকটা কাঁদা মাটির মতন। যেমন করে গড়ে তুলবেন তেমনই হবে। আর জন্মের পর শিশুকে ভাষা শেখানোটা হয়ে দাঁড়ায় সবথেকে গুরুত্বপূর্ণ কাজ। শিশুরা কথা বলতে পারার আগে হাত পা বা বিভিন্ন শব্দ করেই তাদের অব্যক্ত ভাষা প্রকাশ করে। আর তখন থেকেই তারা শব্দ সংগ্রহ শুরু করে। অর্থাৎ আশেপাশে যা কিছু শুনছে সেটাই রপ্ত করতে চেষ্টা করে। আর এখানেই বাবা মা বা পরিবারের সদস্যদের বড় ভূমিকা পালন করতে হয়। আপনি কি বলছেন, কিভাবে বলছেন সেসব শিশুরা রপ্ত করতে শুরু করে। এক্ষেত্রে শিশুকে শুদ্ধ বাংলা ভাষা শেখাতে প্রত্যাশা বাংলা ব্যাকরণ বইটি সহায়ক ভূমিকা পালন করবে।
ভাষা মানুষকে মনের ভাব প্রকাশ করতে সাহায্য করে আর ব্যাকরণ সেই ভাষাকে সুন্দর, শুদ্ধ ও শৃংখলাবদ্ধ করতে সাহায্য করে। ভাষার গতি ব্যাকরণের উপর নির্ভরশীল নয় তবুও ব্যাকরণ দিয়ে ভাষার পরিবর্তনের নিয়ম নির্ধারণ করা হয়। ব্যাকরণ মেনেই ধ্বনি বদলে যায়, ভাষাও বদলে যায় এবং ব্যাকরণকেও বদলে যেতে হয়। ব্যাকরণ শব্দের অর্থ বিশেষভাবে বৈজ্ঞানিক বিশ্লেষণ।
যে নিয়মের মাধ্যমে বাংলাভাষাকে সুন্দর, শুদ্ধ ও শৃংখলাবদ্ধ করা যায় সেই নিয়মকেই আমরা বাংলা ব্যাকরণ বলি।
রবীন্দ্রনাথ ঠাকুর ব্যাকরণের কাজ বা উদ্দেশ্য সম্পর্কে লিখেছেন— ‘বাংলাভাষার নিয়ম বাহির করিয়া লিপিবদ্ধ করাই ব্যাকরণের কাজ বা উদ্দেশ্য।’
আপনার সন্তানকে শুদ্ধ বাংলা শেখান। বাংলা ভাষাকে যথার্থ মূল্যায়নের সাথেই বাঁচিয়ে রাখুন। বাংলা আমাদের ভাষা। তাই ভাষাকে সুন্দর সুরক্ষিত রেখে প্রজন্ম থেকে প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্বও আমাদের।




Reviews
There are no reviews yet.