আমাদের কথা

প্রিন্সিপাল ইবরাহীম খাঁ’র মানবউন্নয়ন-সমাজউন্নয়ন দর্শনে আত্মোন্নয়ন-আত্মবিকাশের প্রেরণা লাভ, জীবন গঠন, জীবনকেন্দ্রীক শিক্ষা নির্দেশনায় জ্ঞান অর্জন ও মানবসেবা-সমাজসেবা কর্মে সম্পৃক্ত হওয়ার অদম্য স্পৃহা/ আকাঙ্ক্ষা পূরণের উদ্দেশ্যে “টাঙ্গাইল পাবলিকেশন্স লি.” ২০২৫ সালে প্রতিষ্ঠা হয়েছে।

আমাদের লক্ষ্য হলো সমাজে মানব সম্পদ ও দায়িত্বশীল মানুষ হিসাবে নিজেকে গড়ে তুলতে জীবন বিকাশমুখী ও মানসম্মত শিক্ষায় শিক্ষিত হতে শিক্ষার্থীদের সমর্থন-সহযোগিতা প্রদান করা ।

জ্ঞানচর্চা ও জাতীয় আকাঙ্ক্ষা পূরণে প্রকাশনার গুরুত্ব অপরিসীম। প্রতিযোগিতামূলক বিশ্বে বাংলাদেশের আগামী প্রজন্ম বিশ্ব নাগরিক হিসেবে গড়ে তোলার জন্য প্রাথমিক শিক্ষা কারিকুলাম-২০২১ বাস্তবায়ন করা হয়েছে। বর্তমান কারিকুলামের আকর্ষণীয় দিক হলো শিক্ষকদের শিক্ষক সহায়িকা বই। এই প্রেক্ষিতে, টাঙ্গাইল পাবলিকেশন্স গতানুগতিক বাজারে সহজলভ্য পাঠ্য সহায়ক বইয়ের বিপরীতে এক ঐকান্তিক দৃষ্টান্ত স্থাপন করতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১ম থেকে ৫ম শ্রেণির শিক্ষার্থীদের জন্য শিক্ষক সহায়িকা অনুসরণ করে পাঠ্য সহায়ক বই প্রকাশ করেছে। এছাড়াও বাংলা ভাষা সঠিক ও সুদ্ধভাবে লিখতে এবং পড়তে পারে এজন্য আমরা ৩য়, ৪র্থ ও ৫ম শ্রেণির জন্য বাংলা ব্যকারণ বই প্রকাশ করেছি। পাশাপাশি ইংরেজি ভাষার উপর গুরুত্ব্ দিয়ে ইংরেজি গ্রামার বইও প্রকাশ করেছি। আমাদের এই মহৎ কাজটি সম্পন্ন করতে ২৪জন লেখক অক্লান্ত শ্রমের মাধ্যমে কাজটি সফল করছেন। ৪জন সম্পাদক বইটি সম্পদনা করতে বিশেষভাবে সাহায্য করেছেন। লেখক/সম্পাদক সকলেই সংস্থার চেয়ারম্যান অধ্যক্ষ মোহাম্মদ খালেকুজ্জামান স্যারের নেতৃত্বে টিম ওয়ার্ক হিসেবে কাজ করেছেন।

জ্ঞানভিত্তিক সমাজ গঠনের জন্য শিক্ষক শিক্ষার্থীদের জ্ঞানচর্চা-অনুশীলন জোরদার করতে টাঙ্গাইল পবলিকেশন্স করতে নিয়মিত ত্রৈমাসিক “মহুয়া মজলিস” সাময়িকী প্রকাশ করে থাকে। শিক্ষার্থীদের মানবসম্পদ ও আলোকিত দায়িত্বশীল মানুষ হিসাবে গড়ে উঠতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিষয়ভিত্তিক অ্যানিমেশন কার্যক্রম গ্রহণ করা হবে।

দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে প্রিন্সিপাল ইবরাহীম খাঁ ১৯৩৮ সালে শেরে বাংলা এ কে ফজলুল হক সাহেব- এর সমর্থন ও সহযোগিতায় প্রাথমিক শিক্ষা ব্যবস্থার যে নতুন ধারা সৃষ্টি করেছিলেন তারই ধারাবিহতকায় ১৯৪৬-১৯৭০ সাল পর্যন্ত তিনি প্রাদেশিক প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি হিসেবে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষা ব্যবস্থার ঐতিহাসিক দায়িত্ব পালন করেন। টাঙ্গাইল পাবলিকেশন্স প্রিন্সিপাল ইবরাহীম খাঁর আদর্শ ও দর্শনের আলোকে বাংলাদেশের প্রাথমিক শিক্ষা ব্যবস্থার উদ্দেশ্য ও লক্ষ্য সফল করতে প্রতিশ্রুতিব্ধ। প্রাথমিক শিক্ষা কার্যক্রমের সাথে সম্পৃক্ত সকল শিক্ষক, কর্মকর্তা ও অভিভাবকগণের প্রতি বিশেষ আহ্বান আপনারা আমাদের বই পড়ুন এবং যোগপযোগি পাঠ্য সহায়ক বই প্রকাশে পরামর্শ দিয়ে জাতীয় আকাঙ্খা বাস্তবায়নে আমাদের সহযোগিতা করুন।

টাঙ্গাইল পাবলিকেশন্স লি. মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শ্রেণির পাঠ্য সহায়ক বই প্রকাশের উদ্যোগ গ্রহণ করেছে। আপনাদের সমর্থন, সহযোগিতা ও পরামর্শ আমাদের মহৎ পরিকল্পনা বাস্তবায়নের পথকে সুগম করবে।

ইতোমধ্যে টাঙ্গাইল পাবলিকেশন্স গবেষণা, অনুবাদ, কবিতা ও সৃজনশীল বই প্রকাশ করে সুনাম অর্জন করেছে।