টাঙ্গাইল পালিকেশন্স দেশের প্রান্তিক শিক্ষার্থীগণের বিশেষ গুরুত্ব দিয়ে তৃতীয় শ্রেণির জন্য ‘নীহারিকা’ পাঠ্য সহায়ক গ্রন্থ মুদ্রণ করা হলো। নীহারিকা শিক্ষা সহায়ক গ্রন্থটির গুরুত্ব একাধিক কারণে। প্রথম কথা এর পাঠ অনুশীলন প্রক্রিয়া, যা জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্য পুস্তক নির্দেশিত সঠিক পদ্ধতি অবলম্বনে করা হয়েছে। পরিবেশগতভাবেই আমাদের দেশের সন্তানেরা অত্যন্ত মেধাবী ও প্রতিভা সম্পন্ন। বেশির ভাগ শিক্ষার্থীরা প্রতিদিনের শ্রেণি পাঠ বাড়িতে অনুশীলন সম্পন্ন করতে গৃহ-শিক্ষক বা অভিভাবকের সহযোগিতা না পেয়ে তারা নিজরাই সচেষ্ট হয়ে নিজে নিজে শিখতে চেষ্টা করে। তাদের বিচার-বুদ্ধিকে মুক্ত ও সবল করবার সেই প্রচেষ্টায় অগ্রসর হতে ‘নীহারিকা’ একটি মূল্যবান সহায়ক ভূমিকা পালন করবে।
আধুনিক শিক্ষায় অনিহা দূর করতে টাঙ্গাইল পাবলিকেশন্স জাগরণ সৃষ্টির আদর্শে একাডেমিক গ্রন্থ প্রকাশনার উদ্যোগ গ্রহণ করেছে। তৃতীয় শ্রেণির শিক্ষার্থীরা পাঠ্যবই সহজেই অনুশীলন করতে পারে এবং আনন্দ নিয়ে ক্লাসের প্রতিদিনের পড়া শিখতে পারে- সে আলোকে গ্রন্থটি রচিত।



Reviews
There are no reviews yet.