আজকের প্রসঙ্গ কোমলমতি প্রথম শ্রেণির শিক্ষার্থীদের নিয়েু যাদের মেধা এবং মনন একেবারেই আনকোরা। তাদের শিক্ষার জন্য প্রয়োজন হয় নির্ধারিত শিক্ষাক্রম ও পাঠ্যসূচী। জাতীয় শিক্ষানীতি ২০১০ প্রণীত হওয়ার পর সর্বশেষ ২০১২ সালে প্রাথমিক শিক্ষাক্রম পরিমার্জন করা হয়। জাতীয় শিক্ষাক্রম ২০২১ প্রাথামিক স্তর -এর আলোকে শিখন-শেখানো কার্যক্রম কে সক্রিয় শিখনও অভিজ্ঞতা ভিত্তিক করার লক্ষ্যে পাঠ্যপুস্তুক প্রণয়ন করা হয়েছে। পাঠ্যপুস্তকের বিষয়বস্তু অধিকতর বাস্তবায়নযোগ্য করার জন্য সকল পাঠ্যপুস্তকের আলোকে শিক্ষক সহায়িকা প্রণয়ণ করা হয়েছে। প্রথম শ্রেণির ক্ষেত্রে বাংলা, ইংরেজী ও গণিত বিষয়ের পাঠ্যপুস্তক রচিত হয়েছে। ছাত্রছাত্রীরা সামাজিক বিজ্ঞান ও প্রাথমিক বিজ্ঞান, শারীরিক ও মানসিক স্বাস্থ শিক্ষা, ইসলাম ও নৈতিক শিক্ষা এবং হিন্দুধর্ম ও নৈতিক শিক্ষা বিষয়ে কোন পাঠ্যপুস্তক শিক্ষার্থীরা হাতে পায়নি। নীতিগত কারণে অথবা সময় সল্পতার কারণে হয়তোবা উল্লিখিত বিষয় সমূহের উপর পাঠ্যপুস্তক রচনা করা সম্ভব হয়নি। সম্মানিত শিক্ষকগণ শিক্ষক সহায়িকার আলোকে নির্ধারিত বিষয়বস্তু ভিত্তিক পাঠদান শিখন ও শিখানো উপকরণের মাধ্যম্যে শ্রেণিকক্ষেই সম্পন্ন করে থাকেন। আবার শিক্ষার্থীগণ উল্লিখিত বিষয়ের উপর পরীক্ষায় অংশগ্রহণ করে থাকে। নির্ধারিত পাঠ্যপুস্তুক না থাকার কারণে শিশুরা বাড়িতে কোন অনুশীলন করতে পারে না এবং সম্মানিত অভিবাবকগণও তাদের পাঠ অনুশীলনে কোন সাহায্য করতে পারেন না। উল্লিখিত সীমাবদ্ধতা এড়ানোর লক্ষ্যে সামাজিক বিজ্ঞান ও প্রাথমিক বিজ্ঞান, শারীরিক ও মানসিক স্বাস্থ্যশিক্ষা, ইসলাম ও নৈতিক শিক্ষা এবং হিন্দুধর্ম ও নৈতিক শিক্ষা সম্বলিত ‘উদয়াচল’ নামক সংস্করণের আবির্ভাব। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড রচিত শিক্ষক সহায়িকায় উদ্ধৃত বিষয় বস্তুর আলোকে সম্ভাব্য প্রশ্নসমূহ, নির্বাচিত প্রশ্নসমূহ, নিবর্তনমূলক প্রশ্নসমূহ এবং প্রশ্নোত্তরে আলোচনা এর মাধ্যমে মাসুম শিক্ষার্থীদের সহযোগীতা করার চেষ্টা করা হয়েছে। সহজ এবং শিশুদের বোধগম্য শব্দ ও বাক্য চয়নের মাধ্যমে প্রশ্ন প্রণয়ন ও প্রশ্নের উত্তর দেয়া হয়েছে। আমাদের একান্ত বিশ্বাস ‘উদয়াচল’ নামক সংস্করণটি শিশু শিক্ষার্থীদের বাড়িতে পাঠ অনুশীলনে তাদের সম্মানিত অভিভাবকগন স্বতঃস্ফূর্ত সহযোগীতা করতে পারবেন। সর্বোপরি প্রত্যাশার অনুসারে সম্মানিত শিক্ষকগণ ও শ্রেণিকক্ষে পাঠদান শিশুদের জন্য আকর্ষণীয় করে তুলতে পারবেন। এর ফলে প্রাথমিক স্তরে শিক্ষার গুণগত মান বৃদ্ধি পাবে আশা করা যায়।
সমন্বিত উদয়াচল সংস্করণ টি রচনা ও প্রকাশনার ব্যাপারে প্রিন্সিপাল ইবরাহীম খাঁ গবেষণা ও সেবা সংস্থা এবং টাঙ্গাইল পাবলিকেশন্স অকৃত্রিম সহযোগিতায় লেখককে কৃতজ্ঞতা পাশে আবদ্ধ করেছে। প্রাইমারি স্তরের সম্মানিত প্রধান শিক্ষকগণ সম্মানিত শিক্ষকগণ এবং সম্মানিত অভিভাবকগণ যারা বইটি রচনার ব্যাপারে উৎসাহ যুগিয়েছেন তাঁদের প্রতি অসীম কৃতজ্ঞতা ও শুভেচ্ছা। উদয়াচল নামক বর্তমান পরীক্ষামূলক সংস্করণে অনাকাঙ্খিত ও মুদ্রণজনিত ত্রুটি-বিচ্যুতিমুক্ত করার সর্বোচ্চ প্রয়াস সত্ত্বেও অনিচ্ছাকৃত কিছু ভুলত্রুটি থাকতে পারে। ‘উদয়াচল’ সংস্করণটির অধিকতর পরিমার্জিত ও ত্রুটিমুক্ত করনে সম্মানিত শিক্ষক ও অভিভাবকগণের সুচিন্তিত মতামত ও পরামর্শ সাদরে গৃহীত হবে।



Reviews
There are no reviews yet.